যাদের গণিতের ভিত্তি দূর্বল কিন্তু একটি চাকরি অবশ্যই প্রয়োজন তাদের জন্য বিদ্যাশিখি মৌলিক গণিত (Basic Math) কোর্স। একদম শূন্য থেকে গণিতের ভিত্তি তৈরি করতে এটি যাদুর মত কার্যকরী। কম সময়ে চাকরির প্রস্তুতির জন্য গণিত শিখতে চান তাদের জন্য এই কোর্স।
বিসিএস, প্রাথমিক শিক্ষক (সহকারী ও প্রধান শিক্ষক), এনটিআরসিএ (সহকারী ও প্রধান শিক্ষক), ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ের মৌলিক দক্ষতাগুলো অর্জন হবে ইনশাআল্লাহ। বিভিন্ন চাকরির প্রস্তুতি বইয়ের আলোকে এবং চাকরির পরীক্ষা সমূহের আগত প্রশ্নপত্রের প্যাটার্ণ ধরে ধরে এমনভাবে সাজানো হয়েছে যাতে যেকেউ সহজে আয়ত্ব করতে পারবে।
মৌলিক গণিত
চাকরি ও ভর্তি পরীক্ষাসহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মূলত মৌলিক গণিত থেকেই বিভিন্ন প্রশ্ন আসে। বিসিএস, পিএসসি নিয়োগ, ব্যাংক, শিক্ষক নিবন্ধন পরীক্ষা (সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক), প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, ১১তম থেকে ২০তম গ্রেড এর সকল চাকরি, যেকোন ভর্তি পরীক্ষাসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জনের জন্য মৌলিক গণিত এর দক্ষতা অর্জন করতে হবে।
এখানে সাম্প্রতিক সব চাকরি ও ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ সকল অঙ্ক সহজভাবে বোঝানো ও সমাধান করে দেয়া হয়েছে যাতে সকল স্তরের শিক্ষার্থীরাই এটি অনুশীলন করতে পারবে।
কোর্সের বৈশিষ্ট্য
- পাঠ্য বইয়ের অংক সংযোজন: ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির গণিত বইয়ের অংকগুলো সংযোজন করে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
- কম সময়ে সমাধান টেকনিক: পরীক্ষার হলে প্রশ্ন সমাধানের সহজ কৌশল।
- একই জাতীয় অঙ্ক সংযোজন: প্রতিটি পরীক্ষায় একই ধরণের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আলোচনা হয়েছে।
- শর্টকাট ও রিটেন: সকল গণিতের শর্টকাট ও লিখিত প্রশ্নসমূহ শর্টকার্টে সমাধান কৌশল।
এই কোর্সের মাধ্যমে ঘরে বসেই নিজে নিজে গণিত শেখা যাবে। এতে গণিতের ভয় দূর হবে। সকল স্তরের গণিত শুরু থেকে উচ্চতর পর্যন্ত শেখা যাবে যাতে গণিতের পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। খাতা কলম ছাড়াই মুখে মুখে যেকোন গণিত সমাধান করা শেখা যাবে।
Job Basic Math (মৌলিক গণিত) কাদের জন্য
বিসিএস চাকরি প্রার্থী, ব্যাংক জব প্রত্যাশি, শিক্ষক নিবন্ধন প্রত্যাশী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে চাকরি প্রার্থীসহ বাংলাদেশের যেকোন চাকরির জন্য সেরা প্রস্তুতি নেয়া যাবে।
