এখানে মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য রচিত ডিজিটাল প্রযুক্তি বইয়ে আলোচিত বিভিন্ন আইসিটি স্কীলগুলো হাতে কলমে আরও বিস্তারিতভাবে শেখানো হবে। এই কোর্স করার মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের শিখন অভিজ্ঞতাগুলো প্রায়োগিকভাবে শিখবে।
ডিজিটাল প্রযুক্তি বা আইসিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, কম্পিউটার এর পরিচিতি (অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ), ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশীট ব্যবহার, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং এবং বেসিক প্রোগ্রামিং শেখানো হবে। এছাড়াও শিক্ষার্থীদের ডিজিটাল মার্কেটিং, এসইও এবং এআই নিয়ে ধারনা দেওয়া হবে যাতে ভবিষ্যতে ক্যারিয়ার পছন্দ করতে সহজ হয়।
এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল বিশ্বের সক্রিয় নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য পাবে।