প্রিয় শিক্ষার্থীগণ, বিদ্যাশিখি ডট কম এর ডিজিটাল প্রযুক্তি (একাডেমিক আইসিটি) পরিচিতি পর্বে আপনাকে স্বাগত। এই অংশে আমরা প্রথমে নিজেদের পরিচয় তুলে ধরবো যাতে পাঠদান এবং গ্রহণ প্রাণবন্ত হয়ে উঠে। প্রথমে আমি আমার পরিচয় তুলে ধরছি। একে একে পরবর্তীতে আপনারা নিজেদের নাম, প্রতিষ্ঠান, শ্রেণি, রোল, এবং ঠিকানা বলবেন।
আমি, আনসার আহমেদ ভূঁইয়া একজন কনটেন্ট রাইটার, এসইও বিশেষজ্ঞ, ডিজিটাল মার্কেটার, ভিডিও এডিটর এবং গ্রাফিক্স ডিজাইনার। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে একজন অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আজিয়ারা উচ্চ বিদ্যালয়: বর্তমানে আমি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছি। ‘ডিজিটাল প্রযুক্তি (একাডেমিক আইসিটি)’ কোর্সে শিক্ষার্থীদের পাঠদান করি। আমার ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কাছে ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে সহজ এবং বোধগম্য উপায়ে তুলে ধরতে চেষ্টা করি।
বাস্তব জগতের অভিজ্ঞতা: ২০১৯ সাল থেকে আমি গুগল এডসেন্সসহ বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে প্রায় ৩০ হাজার ডলার আয় করেছি এবং এখনো করে যাচ্ছি। এছাড়াও, আমি ফাইবার, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দুই শতাধিক ওয়েবসাইট বিক্রি করেছি এবং অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছি।
বিদ্যাশিখি ডট কম বাংলাভাষায় নির্মিত অন্যতম ই-লার্নিং প্লাটফর্ম। এখানে আমার বেশ কিছু কোর্স আছে সেগুলোও দেখতে পারেন। বেসিক কম্পিউটার এন্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি দারুন কার্যকরি।
আনসার আহমেদ ভূঁইয়া একজন দক্ষ শিক্ষক এবং ডিজিটাল বিশেষজ্ঞ। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ব্যবহারিক জ্ঞান শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে সাহায্য করতে পারে।
এবার একজন একজন করে আপনাদের পরিচিতি বলুন এবং শেষ হলে কমপ্লিট বাটনে ক্লিক করুন!