নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এমপিও শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদ এর পোর্টাল চালু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অর্থ মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) পর্যায়ে কর্মরত এবং এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ইএফটি প্রক্রিয়ায় প্রেরণ করার জন্য EMIS একটি নতুন মডিউল সংযোজন করা হয়েছে।
ইনডেক্সধারী এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়ের ভেতর তথ্য সাবমিট করতে হবে অন্যথায় বেতন প্রাপ্তিতে জটিলতা তৈরি হতে পারে।
আজকের আয়োজনে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটি সফটওয়্যার তথ্য প্রদানের জন্য নির্মিত সফটওয়্যার ব্যবহার বিধি, তথ্য সংগ্রহ পদ্ধতি এবং হার্ডকপি-সফটকপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এমপিও শিক্ষকদের ইএফটি তথ্য প্রেরণ প্রক্রিয়া স্ববিস্তারে আলোচনা করব।
সূচিপত্র (Index)
Toggleএমপিও শিক্ষকদের ইএফটি
MPO EFT System মূলত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে g2p পদ্ধতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ছাড় হওয়া মান্থলি পে অর্ডার এর মাধ্যমে বরাদ্দকৃত বেসরকারি শিক্ষকদের মাসিক বেতন ভাতা দিয়ে সরাসরি ব্যাংক হিসেবে প্রেরণ করার প্রক্রিয়াকেই বোঝায়।
গতানুগতিক পদ্ধতিতে বেসরকারি এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পেতে বিলম্ব হয় এবং ক্ষেত্রবিশেষে বিড়ম্বনার শিকার হতে হয়। এই জটিলতা ও ভোগান্তি থেকে বাঁচার জন্য দীর্ঘদিন ধরেই বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ইএফটি অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে বেতন প্রাপ্তির দাবি জানিয়ে আসছেন।
বিগত সময়ে সকল সরকার এই বিষয়ে আশ্বাস দিলেও এমপিও শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদ নিয়ে কোন ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা যায়নি। সর্বশেষ ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস পোর্টালে ইএফটি প্রক্রিয়ায় বেতন প্রদানের জন্য নির্দেশনা প্রদান করলে শিক্ষকরা সেই প্রেক্ষিতে তথ্য জমা দিলেও কোন এক অজানা কারণে সেটি বাধাগ্রস্ত হয়।
প্রতিমাসে প্রতিষ্ঠান থেকে বিল করা, সবার সিগনেচার নেওয়া, সভাপতির সিগনেচার করা, তারপর বি-ফরম ফিল আপ করে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে নিয়ে গিয়ে ব্যাংকে জমা দেওয়ার পর ব্যাংকের তালবাহানা করা থেকে রেহাই পেতে ইএফটি জরুরি।
অনলাইন ইএফটি তথ্য এন্ট্রির সময়সূচী
পূর্বেই বেশ কয়েকবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বিভিন্ন পত্রের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের কে অনলাইনে ইএফটি তথ্য দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখতে বলেছিল। সেই সাথে খুব দ্রুতই MPO EFT সফটওয়্যার চালু ও উন্মুক্ত করার ঘোষণা ছিল।
| পর্যায় | সময়সীমা |
|---|---|
| প্রতিষ্ঠান প্রধান এর মাধ্যমে অনলাইনে MPO EFT তথ্য জমা | ২৮ নভেম্বর ২০২৪ থেকে ০২ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত |
| উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (স্কুল) এবং আঞ্চলিক পরিচালক (কলেজ) দ্বারা তথ্য যাচাই | ২৮ নভেম্বর ২০২৪ থেকে ০৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত; |
উপরোক্ত সময়সূচি অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যেই বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা দিয়ে অর্থ মন্ত্রণালয়ের আইবাস সফটওয়্যার এর মাধ্যমে ইএফটিতে প্রেরণের কাজটি দ্রুতই সমাধান করতে চায় সরকার। সংশ্লিষ্ট সকল পর্যায়ের সহযোগিতা পেলে এবং যথাসময়ে তথ্যগুলো প্রেরণ করা সম্ভব হলে এটি বাস্তবায়ন সম্ভব।
এই বিষয়ে আপনাদের কাজকে সহজ করতে বিদ্যা শিখি ডট কম সব সময় আপনাদের পাশে আছে। আমাদের এক্সপার্ট টিউটর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিও ব্যবস্থাপনা বিষয়ে বিনামূল্যে একটি কোর্স চালু করেছেন যার মাধ্যমে এমপিও সংক্রান্ত সকল বিষয় খুব দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করা হাতে-কলমে সেখানে হয়েছে।
বেসরকারি শিক্ষক-কর্মচারী ইএফটি তথ্য হালনাগাদ প্রক্রিয়া
এমপিও (MPO) অর্থাৎ মান্থলি পে অর্ডার (Monthly Pay Order) এর তথ্যাবলি MPO EFT মডিউলে সাবমিট করার কাজটি অত্যন্ত সর্তকতার সাথে নির্ভুলভাবে করতে হবে যেন বেতন ভাতা দিয়ে প্রাপ্তিতে কোন জটিলতায় পড়তে না হয়। যতটুকু সম্ভব নিজেই নিজের এমপিও শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদ কাজগুলো করবেন যাতে অন্য কারো গাফিলতির কারণে আপনি ক্ষতির শিকার না হতে হয়।
চলুন তাহলে জেনে নেয়া যাক ঠিক কয়টি ধাপে কিভাবে এমপিও ইএফ টি তথ্য অনলাইনে হালনাগাদ করবেন তার সহজ উপায় সমূহ:
১. কর্মরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য সংগ্রহ;
২. প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এমপিও ইএফটি তথ্য এন্ট্রি ও অগ্রায়ণ;
৩. উপজেলা / আঞ্চলিক পরিচালক এর নিকট হার্ডকপি প্রেরণ;
৪. উপজেলা / আঞ্চলিক পরিচালক এর মাধ্যমে তথ্য যাচাই ও অগ্রায়ণ;
৫. নির্ধারিত একাউন্টে এফএটিতে বেতন গ্রহণ;
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য সংগ্রহ
১৪ নভেম্বর ২০২৪ তারিখে স্মারক নং-৩৭.০২.০০০০.১১৪.৩২.৩৮৮.২৪-০৩ মাধ্যমিক প্রেরিত পত্রের আলোকে এমপিও শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদ এর জন্য নিম্নোক্ত তথ্যবলি প্রয়োজন হবে-
ক. জাতীয় পরিচয়পত্র বা NID Card;
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ ও নাম সংগ্রহ করা হবে। তাই এগুলো এমপিও কপির সাথে মিল থাকতে হবে।
খ. এনআইডি দিয়ে রেজিষ্ট্রেশন করা একটি মোবাইল নম্বর;
যে শিক্ষক বা কর্মচারীর তথ্য হালনাগাদ করা হবে তার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত নম্বর হতে হবে। যেকোন কোম্পানীর সিম হতে পারবে কিন্তু পরিবার বা অন্যকারো নামে হলে গ্রহণযোগ্য হবেনা।
গ. অনলাইন ব্যাংক একাউন্ট নাম্বার ও রাউটিং নাম্বার
১৩ থেকে ১৭ ডিজিট এর অনলাইন ব্যাংক একাউন্ট নম্বর (বর্তমানে যে ব্যাংক একাউন্টে বেতন-ভাতা উত্তোলন করেন সেই ব্যাংক একাউন্ট নম্বর যা অনলাইন হতে হবে।)
এছাড়াও এ কাজে ব্যাংকের যে শাখার একাউন্ট বা হিসাব নাম্বার ব্যবহার করা হয়েছে তার রাউটিং নাম্বার সংগ্রহ করতে হবে। কারন রাউটিং নাম্বার দিয়েই এমপিও ইএফটি সিস্টেমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য খুঁজতে হবে।
ঘ. সাম্প্রতিক এমপিও কপি
প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি সাথে রাখতে হবে। যাতে সঠিক পে-কোড, মূল বেতন / বেসিক এর তথ্য নেওয়া হবে। এবং এটি হার্ড কপির সাথে সংযুক্ত করা লাগবে। এমপিও কপিতে শিক্ষক-কর্মচারীর পাঠদানের বিষয় ও পদবিও থাকে।
ঙ. শিক্ষাগত যোগ্যতা সনদ (ইংরেজি)
যেহেতু এমপিও ইএফটি (MPO EFT) ফরম এ শিক্ষক কর্মচারীদের পিতা এবং মাতার নাম ইংরেজিতে লিখতে হবে তাই সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বা সঠিক নামটি লেখার জন্য তাদের শিক্ষাগত যোগ্যতা সনদের ইংরেজি ভার্সনের কপি সংগ্রহ করা উচিত।
প্রতিষ্ঠান পর্যায়ে ইএফটি তথ্য এন্ট্রি
ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন পাওয়া নিশ্চিত করতে প্রাথমিকভাবে প্রতিষ্ঠান পর্যায়ে EMIS এর EFT MPO মডিউল ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি দিতে হবে। নির্দেশনা মোতাবেক শিক্ষক-কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তারপর প্রতিষ্ঠান প্রধান যাচাই করে অনলাইনে ইনপুট দিবেন।
নির্ভুল ও কার্যকরভাবে এমপিও শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদ তথ্য দেওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. প্রিন্টেড ফরম এর মাধ্যমে তথ্য সংগ্রহ
কম্পিউটারে নির্ভুল ডাটা এন্ট্রি করতে শিক্ষকদের জন্য একটি ফরম তৈরি করে দেওয়া হলো। প্রিন্ট করে সেটি শিক্ষক-কর্মচারীকে সরবরাহ করুন। সেখানে তিনি প্রয়োজনীয় তথ্য নিজ হাতে পূরণ করে স্বাক্ষর করে প্রতিষ্ঠান প্রধানের নিকট অন্যন্য ডকুমেন্টসহ জমা দিবেন।
ফরমটি ডাউনলোড করার পর প্রিন্ট করে নিবেন এবং সেটি শিক্ষক-কর্মচারীদের নিজ হাতে তাদের তথ্য প্রদান করার ব্যবস্থা করবেন। নিচের ছবিরমত ফরম দেখা যাবে।

শিক্ষকের হাতে লেখা ফরমটির সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন-এনআইডি, মোবাইল নম্বর, এসএসসি সনদ, যোগদান ও নিয়োগপত্র, এমপিও কপি সংগ্রহ করবেন। এসব ডকুমেন্ট উপজেলা অথবা আঞ্চলিকি পরিচালক এর নিকট হার্ড কপি জমা দেওয়ার সময় কাজে লাগবে।
অনলাইনে এমপিও ইএফটি তথ্য এন্ট্রি ধাপসমূহ
শিক্ষক-কর্মচারীদের থেকে তথ্য ও ডকুমেন্টগুলো সংগ্রহ করার পরের ধাপে EMIS MPO EFT পোর্টালে সঠিকভাবে তথ্যগুলো ইনপুট দিতে হবে। মোট চারটি ধাপে কাজটি করতে হবে। চলুন দেখিয়ে দেই কিভাবে করবেন-
১. MPO EFT পোর্টাল লগইন
অর্থমন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাস থেকে G2P EFT সিস্টেম এর সাথে ইন্ট্রিগ্রেট করার জন্য মাউশি তাদের Education Management Information System (EMIS) এর মধ্যে MPO EFT নামক একটি সাব মডিউল যুক্ত করেছে।

এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজ এমপিও ম্যানেজ করার জন্য সে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করেন সেটি দিয়েই এখানে লগইন করা যাবে। এমপিও শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদ করতে প্রথমে emis.gov.bd সাইটে প্রবেশ করে মিনুবারে যোগ হাওয়া MPO EFT মিনুতে প্রবেশ করতে হবে। অথবা সরাসরি http://apps.emis.gov.bd/ ঠিকানায় গেলেও কাজ করা যায়।
লগইন পেইজে আপনার প্রতিষ্ঠানের এমপিও ম্যানেজমেন্ট ইউজার আইডি (যেমন: MPO_XXXXXX) এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করবেন। ক্রেডেনশিয়াল সঠিক থাকলে পরবর্তী পাতায় নিয়ে যাবে।
২. ব্যাংক শাখার তথ্য সার্চ করা

এই পর্যায়ে বর্তমানে যে ব্যাংকে যে শাখায় প্রতিষ্ঠানের মাসিক এমপিও বিল জমা হয় সেটি খুঁজে বের করবেন। ছবিতে দেখানো লাল চিহ্নিত স্থানে সার্চ আইকনে ক্লিক করলে ব্যাংক এর শাখা সিলেক্ট করার অপশন দেখা যাবে।

ব্যাংক শাখার নাম নির্বাচন বা খুঁজে করার এই পাতায় উপরের দিকে থাকা সার্চ বক্সে ক্লিক করে আপনার কাঙ্খিত শাখার রাউটিং নাম্বার বা নাম ইংরেজি লিখুন। সঠিক থাকলে শুধু সেই শাখার নামটিই দেখতে পাবেন।
সেখান থেকে লাল কালিতে চিহ্নিত বক্সে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নামের তালিকা প্রদর্শিত হবে। প্রথমেই আগত তথ্যগুলো মিলিয়ে নিবেন। যদি নামগুলো অমিল পরিলক্ষিত হয় তাহলে আপনার শাখার নামটি পুনরায় চেক করবেন।
শিক্ষক-কর্মচারীদের ইএফটি তথ্য ইনপুট
এই ধাপটি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে এমপিও প্রাপ্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই তথ্যের ভিত্তিতেই তাদের ব্যাংক হিসাবে ibass++ G2P EFT পদ্ধতিতে বেতন পাঠানো হবে। তাই সতর্কতার সাথে এমপিও শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদ কাজটি করুন।
ক. হালনাগাদের জন্য শিক্ষক বা কর্মচারী নির্বাচন করুন;

তালিকা থেকে ছবিতে দেখানো নিয়মে যে শিক্ষক বা কর্মচারীর ইএফটি তথ্য হালনাগাদ করা হবে তার নামের বাম পাশে থাকা এডিট আইকন (এখানে সবুজ কালিতে চিহ্নিত করা আছে) ক্লিক করুন। কাঙ্খিত ব্যক্তির বর্তমান অবস্থা নির্ধারিত ফরম আসবে।
খ. শিক্ষক বা কর্মচারীর বর্তমান অবস্থা ঠিক করুন;

কর্মরত, পদত্যাগকৃত, মৃত, অস্তিত্ব নাই, সরকারিকৃত এগুলো থেকে যেকোন একটি নির্বাচন করুন। বর্তমানে চাকরিরত অবস্থায় থাকলে “কর্মরত” চাকরি ছেড়ে দিলে ‘পদত্যাগ’ মারা গেলে মৃত সিলেক্ট করুন।
আপনার প্রতিষ্ঠানে কোনোকালেই চাকরি করে নাই এমন অপরিচিত তথ্য দেখলে অস্তিত্ব নাই অপশন দিবেন। সরকারি হলে গেলে সরকারিকৃত নির্বাচন করে সেভ করে নিন। পরবর্তী কার্যক্রম করার জন্য ধরণভিত্তিক ফরম আসবে।
গ. ইএফটির জন্য তথ্য হালনাগাদ
শিক্ষক-কর্মচারীর বর্তমান অবস্থা কর্মরত দিয়ে সেভ করলেই নিচের ছবিরমত সেই শিক্ষকের এমপিও শীটে বা ডাটাবেইজ-এ থাকা বিদ্যমান তথ্যগুলো দেখাবে এবং আপডেট বা হালনাগাদ করার অপশন আসবে।
বিদ্যমান তালিকায় যে তথ্যটি সঠিক পাওয়া যাবে সেটির পাশে রাইট এরোতে ক্লিক করলে সংশোধিত তালিকায় যাবে। আর সঠিক না থাকলে লিখতে হবে। নির্দেশনা অনুযায়ী বাংলা বা ইংরেজি তথ্য টাইপ করুন।

এমপিও শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদ কার্যক্রমে এই ধাপটি অতীব গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। এখানে ভুল তথ্য এন্ট্রি দিলে বেতন প্রাপ্তির পথ কঠিন হয়ে যাবে। তাই সতর্কতা অবলম্বন করুন।
চাহিত সকল তথ্য ইনপুট দেওয়ার পর Update বাটনে ক্লিক করুন। তথ্যগুলো সফলভাবে সেভ হলে। সম্মিলিত তালিকায় নিয়ে যাবে এবং সেখানে যার তথ্য আপডেট হয়েছে তার নামের পাশে সম্পন্ন টিক মার্ক দেওয়া হবে।

এভাবে একে একে সকল শিক্ষক কর্মচারীর তথ্য ইনপুট দেওয়ার পর পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন অপশনটি দৃশ্যমান হবে। কয়েকবার যাচাই করে এই বাটনে ক্লিক করলে সেটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং কলেজ এর ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এর নিকট জমা হবে।
তিনি গণযাচাই করে অগ্রায়ণ করলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদ কার্যকর হবে এবং শিক্ষকরা বেতন প্রাপ্তির জন্য মনোনীত হবে।
সারসংক্ষেপ
মনযোগ দিয়ে এমপিও শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদ এর সহজ ও কার্যকর পদ্ধতি আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু নতুনভাবে এমপিও শিক্ষকদের ইএফটি চালু হচ্ছে তাই শিক্ষকদের মধ্যে উৎকণ্ঠা কাজ করা স্বাভাবিক। তথ্য এন্ট্রির পূর্বে সকল তথ্য কয়েকবার যাচাই করুন।
দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে এবং বিনামূল্যে দক্ষতা উন্নয়নের বিভিন্ন কোর্স করতে আমাদের সাথে যুক্ত হোন। এছাড়াও বেসরকারি স্কুল ও কলেজ এর ঈদ উল ফিতর উৎসব ভাতা এমপিও ছাড় জানতে পারবেন এখান থেকে।
MPO EFT Update Process for Teachers (Video)
প্রয়োজনীয় জিজ্ঞাসা ও সমাধান (FAQ)
এমপিও ইএফটি (MPO EFT) কী এবং এটি কেন প্রয়োজনীয়?
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক একাউন্টে বেতন ভাতা সরাসরি সরকারি কোষাগার থেকে অর্থমন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাস ব্যবহার করে ইএফটি (Electronic Fund Transfer) সিস্টেমে অল্প সময়ের মধ্যে পাঠানোর প্রক্রিয়ার নামই হলো এমপিও ইএফটি (MPO EFT);
ট্রেডিশনাল পদ্ধতিতে এমপিও শিক্ষক-কর্মচারীর মাসিক বেতন, উৎসব ভাতা ও বৈশাখী ভাতা পাওয়া অত্যন্ত ধীর গতির এবং বিড়ম্বনায় ভরা। দ্রুত ও নির্ভুল উপায়ে সরাসরি বেতন ভাতা পেতে এমপিও ইএফটি (MPO EFT) একটি কার্যকরী পদ্ধতি;
ইএফটি তথ্য হালনাগাদের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন?
ইএফটি তথ্য হালনাগাদের জন্য নিচের ডকুমেন্টগুলো প্রয়োজন:
১. জাতীয় পরিচয়পত্র (NID) বা স্মার্ট আইডি কার্ড;
২. নিজের NID দিয়ে রেজিস্টারকৃত মোবাইল নম্বর;
৩. ১৩ থেকে ১৭ ডিজিট এর অনলাইন ব্যাংক একাউন্ট নম্বর ও রাউটিং নাম্বার;
৪. প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি;
ইএফটি তথ্য হালনাগাদ না করলে কী সমস্যা হতে পারে?
সঠিকভাবে ইএফটিতে তথ্য হালনাগাদ না করলে বেসরকারি শিক্ষক বা কর্মচারীরা তাদের মাসিক বেতন-ভাতা থেকে বঞ্চিত হবেন। এতে তাদের আর্থিক অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে।
এনআইডি’র সাথে এমপিও এর মিল না থাকলে করণীয় কি?
মূলত এমপিও ইএফটি ফরমে এনআইডি এর সাথে মিল রেখে তথ্য দিতে বলা হয়েছে। আক্ষরিক কোনো অমিল থাকলে সেটি সংশোধন করে দিতে পারেন। তবে কোনো তথ্যের আমূল পরিবর্তন থাকলে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সাবমিট করাই ভালো হবে।
বেসরকারি শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদ করার ধাপগুলো কী কী?
ইএফটি তথ্য হালনাগাদ করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
১. শিক্ষকদের থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ।
২. EMIS পোর্টালের MPO EFT মডিউলে লগইন করে ডাটা এন্ট্রি।
৩. ব্যাংক শাখার নাম ও রাউটিং নাম্বার যাচাই।
৪. প্রতিটি শিক্ষকের তথ্য ইনপুট ও যাচাই।
৫. উপজেলা শিক্ষা অফিসার/আঞ্চলিক পরিচালকের কাছে জমা।
আমার সার্টিফিকেট এ পিতার নামে মোহাম্মদ আছে কিন্তু এনআইডিতে মোহাম্মদ নাই EFT তে তথ্য হালনাগাতে আমি মোহাম্মদ দিব কিনা?
মাউশি’র দেওয়া নির্দেশনা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার পিতা, মাতা ও আপনার নিজের নাম এবং জন্ম তারিখ ইংরেজিতে ইনপুট দিতে হবে। অন্যথায়, ব্যাংক একাউন্টের সাথে তথ্যের মিল থাকবেনা ফলে বেতন পেতে জটিলতায় পড়বেন।
আমাদের প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে ইএফটি তথ্য প্রদানের সময় একই শিক্ষকের নাম বার বার দেখা যাচ্ছে! সমাধান কী?
আপনি দ্রততার সাথে ইএমআইএস এর সাপোর্ট সিস্টেমে কথা বলুন। অথবা যে শিক্ষকের নাম কয়েকবার আছে শুধু একটি সঠিকভাবে এন্ট্রি দিন এবং বাকীগুলোর অবস্থা অস্তিত্ব নেই হিসেবে চিহ্নিত করুন।
ইএফটি সফটওয়্যারে সবার জন্মতারিখ ১ দিন করে কম।অর্থাৎ একজনের জন্মতারিখ ০২/১০/১৯৯৩, এখানে দেখাচ্ছে ০১/১০/১৯৯৩।এমন হওয়ার কারণ কি?
এটি সফটওয়্যার জণিত জটিলতা। কোনো চিন্তা না করে সঠিক তথ্য দিয়ে আপডেট করে নিন। পূর্বে আধুনিক সফটওয়্যার না থাকায় বিশাল পরিমাণ শিক্ষকের সঠিক তথ্য সংরক্ষণ করা সম্ভব ছিলনা। পরবর্তী থেকে আশা করি একটি নির্ভুল ডাটাবেজ তৈরি হবে।
মাদ্রাসা শিক্ষকদের ইএফটি কবে চালু হবে?
বেসরকারি মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের এমপিও ইএফটি চালুর বিষয়ে এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত হয়নি। তবে আশা করছি খুব শিগ্রই এটি চালু হবে।
ব্যাংক একাউন্ট দুইটা থাকলে চেকের কভার পেজ কোনটা দেব?
অবশ্যই আপনি যে একাউন্টে বর্তমানে বেতন ভাতা পাচ্ছেন সেটিই ব্যবহার করতে হবে। অন্য হিসাব দিয়েতো লাভ হবেনা। এখন যেটিতে প্রতিমাসে এমপিও পাচ্ছেন সেটি পোর্টালে এন্ট্রি দিবেন এবং হার্ডকপি প্রেরণ করবেন।
মাদ্রাসা অধিদপ্তর এর EFT এর খবর কি?
খুব শিগ্রই শুরু হবে আশা করা যাচ্ছে।
আমরা যারা নতুন ইনডেক্স নম্বর পেলাম তাদেরতো কোন এমপিও কপি নেই। তাহলে আমাদেরকে কি আবেদন করতে হবে?
এমপিও ইএফটি তথ্য হালনাগাদ সফটওয়্যারে আপনার নাম থাকলে অবশ্যই তথ্য প্রেরণ করতে হবে। এমপিও ডান হলে সবাইকেই দিতে হবে।
ব্যাংকের একাউন্ট নাম্বার পরিবর্তন করা যাবে?
না, আপনি বর্তমানে যে ব্যাংকে একাউন্টে বেতন পাচ্ছেন সেটিই ব্যবহার করতে হবে। যাচাই করে নিবেন অনলাইনে দেওয়া নম্বরটি সঠিক আছে কিনা!
এমপিও শিক্ষকদের ইএফটি কাজ সম্পন্ন করা মেয়াদ কত তারিখ পর্যন্ত?
সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ০২ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে MPO EFT ডাটা এন্ট্রি করতে হবে। পরবর্তীতে সময় বাড়ানো হতে পারে, তবে এর মধ্যেই তথ্য দেওয়া উত্তম।
ইএফটি MPO ফরম পূরণে কম্পিউটার ল্যাব অপারেটর এর বিষয় কি হবে?
যেহেতু এই পদটি শিক্ষক ক্যাটাগরীর নয় তাই বিষয় প্রযোজ্য নয় বা Not Applicable হবে। উল্লেখ্য, প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোন সাবজেক্ট হবেনা।
ইএফটি-এর তথ্য উপজেলায় জমাদানের জন্য কোন অপশনে কাজ করতে হয়?
প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষকের তথ্য এন্ট্রি করা সম্পন্ন হলে তালিকার নিচে পরবর্তী পদক্ষেপ এর জন্য প্রেরণ করুন অপশনটি সক্রিয় হবে। সেটিতে প্রবেশ করলেই হবে।
পিতা মাতার নাম এনআইডি অনুযায়ী হবে নাকি সার্টিফিকেট অনুযায়ী হবে?
অবশ্যই এনআইডি অনুযায়ী হবে। তবে পিতা ও মাতার নামের ইংরেজি বানানের ক্ষেত্রে সনদকে প্রাধান্য দেওয়া উচিত।
আমার ব্যাংক হিসাবে নামের বানানে ডট আছে কিন্তু এমপিও ইএফটি তথ্য এন্ট্রিতে ডট দেওয়া যাচ্ছেনা! করণীয় কি?
ব্যাংক হিসাবে নামের বানানে ডট থাকলেও এখানে ডট ছাড়া দিবেন। ডট কোনো সমস্যা নয়। তবে সম্ভব হলে ব্যাংক একাউন্টটি আপডেট করে নিবেন।

বেসরকারি শিক্ষকদের বিল সাবমিট হচ্ছে না। উপাই কি ?