এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) অনলাইন এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন নিম্নোক্ত সময়সূচি ও নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করার জন্য সময়সীমা পুনঃ নির্ধারণ;
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। হিসাব শাখা www.dshe.gov.bd
স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.০০০.১০২.৯৯.০০০১.২১.২৩৪৮, তারিখ: ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আওতাধীন আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে জানানো যাচ্ছে যে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) অনলাইন এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন ২৫/০৯/২০২৫ তারিখের এমপিও সভার সুপারিশ মোতাবেক নিম্নোক্ত সময়সূচি ও নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করার জন্য সময়সীমা পুনঃ নির্ধারণ করা হলো:
| ক্র. নং | কর্মকর্তার নাম পদবী | বিবরণ |
| ০১। | প্রতিষ্ঠান প্রধান | প্রতিষ্ঠান কর্তৃক এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি বিজোড় মাসের (জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর) শেষ দিনের মধ্যে আবেদন প্রেরণ; |
| ০২। | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার | উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ তাদের কাছে আগত এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোড় মাসের ০৫ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন; |
| ০৩। | জেলা শিক্ষা অফিসার | জেলা শিক্ষা কর্মকর্তাগণ তাদের কাছে আগত অনলাইন এমপিও আবেদন প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন; |
| ০৪। | আঞ্চলিক পরিচালক/ উপপরিচালক (মাধ্যমিক) | অঞ্চলের পরিচালক/উপপরিচালকগণ (মাধ্যমিক) প্রতি জোড় মাসের শেষ দিনের মধ্যে এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন নিষ্পত্তি করে ইএমআইএস সেলে প্রেরণ করবেন; |
| ০৫। | মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ইএমআইএস সেল পুনঃ যাচাই | মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা প্রতি বিজোড় মাসের ০৩ তারিখের মধ্যে অঞ্চল হতে অনুমোদিত আবেদন পুনঃ যাচাই করে এমপিও সভা আহ্বান করবেন |
| ০৬। | এমপিও সভা | প্রতি বিজোড় মাসের ০৩ তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে। |
(স্বাক্ষরিত) ২৯-০৯-২০২৫ প্রফেসর বি. এম. আব্দুল হান্নান পরিচালক

Comments