বর্তমানে বহুল ব্যবহৃত একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হলো ‘সি’। এই ভাষা দিয়ে কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং সকল ধরণের প্রোগ্রাম তৈরি করা যায়। কার্যকরী এবং যেকোন কম্পিউটার সফটওয়্যার, ফার্মওয়্যার, বা অপারেটিং সিস্টেম তৈরি করতে চাইলে আপনাকে সি প্রোগ্রাম শিখতে হবে। বিদ্যাশিখি ডট কম এর এই কোর্সে সি প্রোগ্রাম এর মৌলিক পরিচিতি, অপারেটরস্ এবং স্টেটমেন্ট, ব্রাঞ্চিং স্টেটমেন্ট, লুপ কনট্রোল, অ্যারো এবং ফাংশন, অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং-এ মেমোরি ম্যানেজমেন্ট খুব সহজভাবে শেখানো হবে।
Curriculum
- 1 Section
- 2 Lessons
- 10 Weeks
Expand all sectionsCollapse all sections
- সি-এর সাথে পরিচিতিC প্রোগ্রামিং হচ্ছে মধ্য পর্যায়ের হাই-লেভেল ল্যাঙ্গুয়েজ। এটি শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ ভাষা ব্যবহার করে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায় বলে বর্তমানে এ ভাষা বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। এ ভাষাতে কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং প্রোগ্রাম বা সফটওয়্যার লেখা হয় । ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের এটিএন্ডটি বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচি (Dennis Ritchie ) ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সি ভাষা উদ্ভাবন করেন। ডেনিস রিচি ১৯৪১ সালের ৯ সেপ্টেম্বর নিউইয়র্কের Bronxe-ville এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে ডেনিস রিচির লেখা 'দ্যা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ' বইটি প্রকাশের পর এবং মাইক্রো কম্পিউটারের জনপ্রিয়তা বাড়ার সাথে সি-এর ব্যাপক প্রচলন শুরু হয় ।2
No comments yet! You be the first to comment.

