প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচি (এইচএসপি) হলো দেশের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের একটি প্রকল্প। এর মাধ্যমে এই কর্মসূচীর আওতায় থাকা স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা শ্রেণি ভিত্তিক নির্ধারিত হারে মাসিক উপবৃত্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টিউশন ফি প্রদান করা হয়।
একটা সময় এই পদ্ধতিটি ম্যানুয়াল থাকলেও বর্তমানে সরকার HSP MIS পোর্টালের মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ব্যবস্থাপনা করে থাকে। এতে কোনো তৃতীয় পক্ষ ছাড়া G2P পদ্ধতিতে শিক্ষার্থী ও অভিভাবকের নিকট টাকা পৌছে যায়।
এই প্রক্রিয়া যেমন সহজ, নির্ভুল তেমনি নিরাপদ। তাই এটি সরকারের একটি সফল উদ্যোগ বলে মনে করা হয়। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির বিভিন্ন কর্তৃপক্ষ PMEAT HSP MIS ওয়েব সিস্টেম ব্যবহার করে তাদের নির্ধারিত ব্যবস্থাপনা করতে হয়।
বিদ্যাশিখি ডট কম এর পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, উপজেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবহার প্রক্রিয়া সহজ, নিরাপদ ও স্মার্ট করার জন্য ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ব্যবস্থাপনা’ কোর্স চালু করা হয়েছে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ব্যবস্থাপনা কোর্সের বৈশিষ্ট্য
- সম্পূর্ণ বিনামূল্যে দেশের সকল জনগণ যারা উপবৃত্তি ব্যবস্থাপনা নিয়ে আগ্রহী সবাই কোর্সে এনরোল করতে পারবে।
- উপবৃত্তি আবেদন থেকে টাকা প্রাপ্তি ও রিপোর্ট সংগ্রহ পর্যন্ত সকল কিছু একদম হাতেকলমে দেখানো হয়েছে।
- প্রতিটি মডিউল শেষে দক্ষতা যাচাই এর জন্য রয়েছে কুইজ;
- কোর্স শেষে সার্টিফিকেট এর ব্যবস্থা;
কেন এই কোর্স?
১. নতুন উপবৃত্তি আবেদন ফরম পূরণ সংক্রান্ত পূর্ণাঙ্গ গাইড লাইন;
২. উপবৃত্তির টাকা গ্রহণের জন্য ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার সঠিক গাইড লাইন;
৩. অনলাইনে নতুন নির্বাচিত শিক্ষার্থীর উপবৃত্তির আবেদন এন্ট্রি;
৪. শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন অনুমোদন;
৫. অনুমোদিত শিক্ষার্থীদের রিপোর্ট সংগ্রহ;
৬. শিক্ষার্থীর তথ্য হালনাগাদ;
৭. টিউশন ফি প্রাপ্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ;

